Thursday, September 21, 2017

মণিরামপুরে ওএমএসের চাল বিক্রি হয়নি
মণিরামপুর কণ্ঠ ডেক্স।।

সরকারি নির্দেশনা থাকলেও নির্ধারিত সময়ে মণিরামপুরে ওএমএস-এর চাল বিক্রি শুরু হয়নি।  বুধবার সকালে এই চাল বিক্রি শুরু হওয়ার কথা ছিল।

নির্ধারিত সময়ে গুদাম থেকে চাল সরবরাহ না পাওয়ায় ডিলাররা ক্রেতাদের কাছে চাল বিক্রি করতে পারেননি।  ফলে কম দামে চাল পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন মণিরামপুরের নিম্ন আয়ের ৬০০ পরিবার।  উপজেলা খাদ্য অফিস বলছে, আদেশের কপি দেরিতে পাওয়ায় বুধবার চাল বিক্রি সম্ভব হয়নি।

সংশ্লিষ্ট সূত্র মতে, খাদ্যশস্যের বাজার দরের ঊর্ধ্বগতি রোধে, নিম্ন আয়ের জনগোষ্ঠীকে মূল্য সহায়তা প্রদান ও বাজারদর স্থিতিশীল রাখতে সারা দেশের মতো মণিরামপুরেও ওএমএস খাতে চাল বিক্রির সিদ্ধান্ত নেয় সরকার।  এই লক্ষে খাদ্য অধিদপ্তর থেকে মঙ্গলবার একটি নির্দেশনা জারি করা হয়।  বুধবার থেকে এই চাল বিক্রির কথা ছিল।  কিন্তু মণিরামপুরে এই চাল বিক্রির কোনো কার্যক্রম চোখে পড়েনি।

মণিরামপুর উপজেলা খাদ্য অফিসের একটি সূত্র জানায়, নিম্ন আয়ের মানুষের মাঝে পরিবারপ্রতি ৩০ টাকা দরে পাঁচ কেজি করে ওএমএসের চাল বিক্রির কথা।  শহরে তিনজন ডিলারের মাধ্যমে প্রতিদিন এক মেট্রিক টন করে মোট তিন টন চাল বিক্রির নির্দেশনা আছে।  প্রতিদিন উপজেলার ৬০০ গরিব পরিবার এই সুবিধা পাবে।

সূত্রটি আরো জানায়, ইউএনও কর্মস্থলে না থাকায় কাগজপত্র স্বাক্ষর হয়নি।  তাই বুধবারের চাল বিক্রি করা সম্ভব হয়নি।

নাম প্রকাশ না করার শর্তে এক ডিলার বলেন, 'মঙ্গলবার রাতে খাদ্য অফিস থেকে আমাদের ফোন করে বলা হয়েছে, আজ কাগজপত্র জমা দিতে।  আমরা কাগজপত্র জমা দিয়ে চাল তুলেছি।  কাল থেকে চাল বিক্রি করা হবে। ' মণিরামপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফাতেমা সুলতানা বলেন, 'অর্ডারের কাগজ পেয়েছি মঙ্গলবার রাতে।  গুদাম থেকে চাল তোলার কার্যক্রম চলছে।  বৃহস্পতিবার থেকে চাল বিক্রি শুরু হবে। '

মণিরামপুরে কেন, কোনো উপজেলায় ডিলাররা বুধবার চাল বেচতে পারেননি, দাবি এই কর্মকর্তার।  মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ বলেন, 'বিকেলে আমার কাছে কাগজপত্র আনার সাথে সাথে স্বাক্ষর করে দিয়েছি। '

বুধবারতো চাল বিক্রির কথা ছিল,তাহলে কেন হলো না?-  এমন প্রশ্নে তিনি খাদ্য নিয়ন্ত্রকের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।

Wednesday, September 20, 2017

যবিপ্রবিতে ভর্তি পরীক্ষার আবেদন বুধবার থেক
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের স্নাতক (ইঞ্জিনিয়ারিং/সম্মান) প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তি পরীক্ষার প্রক্রিয়া শুরু করা হয়েছে। আগামীকাল বুধবার দুপুর ১২টা থেকে ১৯ অক্টোবর রাত ১২টা পর্যন্ত http://just.ambersoftwaresolutions.com ওয়েবসাইটে ঢুকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন করা যাবে।
আগামী ৯ নভেম্বর বৃহস্পতিবার এবং ১০ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ ইউনিট; দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত বি ইউনিট এবং বিকেল সাড়ে ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। শুক্রবার সকাল ৯টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত ই ইউনিট; বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ডি ইউনিট এবং বিকেল সাড়ে ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এফ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ বছর বিশ্ববিদ্যালয়ের ছয়টি ইউনিটে সাতটি অনুষদের মাধ্যমে ২২টি বিভাগে মোট ৭৭৫ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। এ আসনগুলো ছাড়াও মোট আসনের ৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা, ১ শতাংশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, ১ শতাংশ প্রতিবন্ধী এবং যবিপ্রবিতে কর্মরত শিক্ষক/ কর্মকর্তা/কর্মচারীদের ওয়ার্ডের জন্য (শুধুমাত্র সন্তান) ১ শতাংশ পোষ্য কোটা সংরক্ষিত থাকবে। ২২টি বিভাগের মধ্যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অনুমোদনাধীন আছে। ইউজিসির অনুমোদনসাপেক্ষে এ তিনটি বিভাগে শিক্ষার্থীদের ভর্তি করা হবে।
এ ছাড়া ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্যাবলি www.just.edu.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদনকারীরা সহায়তা পেতে হেল্পলাইন +৮৮০১৭৪৬৫১৪৫২০, +৮৮০১৭৫৯২০৫২১৮, +৮৮০১৭৫৯২০৫১৭৫ যোগাযোগ করতে পারবেন। (সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত হেল্পলাইন খোলা থাকবে)।
ভর্তি পরীক্ষার ফলাফল আগামী ১২ নভেম্বর ২০১৭ তারিখের মধ্যে প্রকাশ করা হবে। প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে ৬ জানুয়ারি, ২০১৮ তারিখে।
যবিপ্রবির জনসংযোগ কর্মকর্তা মো. আব্দুর রশিদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

Monday, September 18, 2017

রাজগঞ্জ বাজারে ছাত্রলীগের সন্ত্রাস ও জঙ্গি বিরোধী মিছিল অনুষ্ঠিত
মণিরামপুর কণ্ঠ ডেক্স।।

সন্ত্রাস ও জঙ্গি বিরোধী প্রচারনা এবং সরকারের উন্নয়নের বিভিন্ন প্রচার উপলক্ষে যশোর জেলা ছাত্রলীগ ও মনিরামপুর উপজেলা ছাত্রলীগ এর  উদ্যোগে  রাজগঞ্জ বাজারে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  হয়েছে। উক্ত মিছিলে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রলীগের সাবেক  সাধারন সম্পাদক আনোয়ার হোসেন বিপুল ,উপস্থিত ছিলেন ঝাঁপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল হক মন্টু, জেলা পরিষদের সদস্য  ও চালুয়াহাটী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোঃ শহিদুল ইসলাম মিলন, ঝাঁপা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ কাওসার আহমেদ,মশ্বিমনগর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আবুল হোসেন,  যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি সুব্রত বিশ্বাস , স্থানীয় আ'লীগ নেতা রবিউল ইসলাম রবি, মেম্বার মোস্তফা কামাল নান্নু সহ যশোর জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ, মনিরামপুর উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
 রোহিঙ্গারা ক্যাম্প ছাড়লে অবৈধ গণ্য হবেন : আইজিপি
মণিরামপুর কণ্ঠ ডেক্স।।

রোহিঙ্গাদের মানবিক দিক বিবেচনা করে আশ্রয় দেওয়া হয়েছে উল্লেখ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, তারা যদি ক্যাম্প থেকে বের হয়ে দেশের অন্য জায়গায় ছড়িয়ে যেতে চায়, তাহলে তারা অবৈধ ব্যক্তি হিসেবে গণ্য হবেন।

সোমবার দুপুরে পুলিশ সদরদপ্তরে সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক সংবাদ সম্মেলনে শহীদুল হক এ কথা বলেন।

তিনি বলেন, মানবিক দিক বিবেচনা করে রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়া হয়েছে। তাদের জন্য দুই হাজার একর জমিতে শরণার্থী শিবিরের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু নির্দিষ্ট শিবিরের বাইরে ছড়িয়ে পড়লে আইন অনুযায়ী অবৈধ ব্যক্তি হিসেবে গণ্য হবেন। তারা ছড়িয়ে পড়লে প্রচলিত আইনে তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠানোর নিয়ম রয়েছে। তবে মানবিক বিবেচনায় কোনো রোহিঙ্গাকে নির্ধারিত এলাকার বাইরে পেলে উদ্ধার করে নির্দিষ্ট শিবিরে পাঠানো হবে। এখন পর্যন্ত দুই শতাধিক রোহিঙ্গাকে বাইরে থেকে উদ্ধার করে শিবিরে পাঠানো হয়েছে বলে জানান আইজিপি।

শহীদুল হক বলেন, নির্ধারিত স্থানে তাদের জন্য বাসস্থান, খাদ্য, চিকিৎসা ও নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। রোহিঙ্গা ব্যক্তিদের পরিচয়পত্র দেওয়া হচ্ছে, তাদের সব তথ্য সংরক্ষিত থাকবে। সম্পূর্ণ ব্যবস্থাপনা এবং সামাজিক সমস্যা বিবেচনায় তাদের নির্দিষ্ট স্থানে থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।

‘রোহিঙ্গারা ছড়িয়ে পড়লে হয়তো বাংলাদেশের নাগরিক হতে চাইবে, অথবা কাজ করার চেষ্টা করবে। তারা হয়তো কোনো অপরাধে জড়িয়ে পড়বে কিংবা কোনো প্রতারক চক্রের মাধ্যমে অপরাধে শিকার হবে। তবে আশার বিষয় হলো রোহিঙ্গারা দেখতে আমাদের মতো হলেও ভাষাগত দিকে এক নয়। তাই তারা ছড়িয়ে পড়লেও ধরা পড়বেই।’

মিয়ানমারের দুই ফটো সাংবাদিককে গ্রেপ্তারের বিষয়ে শহীদুল হক বলেন, তারা ভ্রমণ ভিসায় এসে রোহিঙ্গা শিবিরে ছবি ও তথ্য সংগ্রহ করছিল। ট্যুরিস্ট ভিসায় এসে সাংবাদিকতা করলে আমরা তা ‌‘অ্যালাউ’ করব না।

তিনি আরো বলেন, ‘রোহিঙ্গা ইস্যুকে কাজে লাগিয়ে আশ্রিতদের (রোহিঙ্গা) জঙ্গিবাদে যুক্তের চেষ্টা হতে পারে। তারা এ দেশের জঙ্গি দলে যোগ দিয়ে অন্য কোনো দেশে হামলা চালাতে পারে। এজন্য বাংলাদেশকে ব্যবহার করা হবে। তবে আমাদের নজরদারী রয়েছে। এসব বিষয় আমরা সহ্য করব না।’

চালের কৃত্রিম সংকটকারীদের প্রসঙ্গে তিনি বলেন, কেউ খাদ্য শস্যের কৃত্রিম সংকট তৈরি করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আসন্ন শারদীয় দুর্গোৎসব এবং আশুরার নিরাপত্তা প্রসঙ্গে আইজিপি বলেন, দুর্গাপূজা ও আশুরা বরাবরের মতো নিরাপদ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতি বছরই দুর্গাপূজায় মন্ডপের সংখ্যা বাড়ছে, কারণ আগের চেয়ে মানুষ বেশি নিরাপত্তা বোধ করছে। ৩০ সেপ্টেম্বর দশমী এবং তাজিয়া মিছিল একই দিনে হওয়ায় সমন্বয়ের মাধ্যমে সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

Saturday, July 22, 2017

মনিরামপুর পৌর মেয়র কাজী মাহমুদুল হাসানের রাষ্টীয় সফরে জাপান গমন
মনিরামপুর কণ্ঠ ডেক্স।।

মনিরামপুর পৌরসভার মেয়র ও মনিরামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান ৭ দিনের রাষ্টীয় সফরে জাপান যাচ্ছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় মন্ত্রনালয়ের সিলেকশনে এসপিজি প্রকল্পের আওতায় জাপানের জাইকার কারিগরি সহায়তায় তিনি সেখানে এক প্রশিক্ষণে অংশ নেবেন। আজ ২২ রাতে সিংগাপুর এয়ারলাইন্সের বিমানে জাপানের টোকিও'র উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি। শিজুকা শহরে প্রশিক্ষণে অংশ নেওয়া ছাড়াও জাপানের গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শন সহ ওই দেশের কয়েকটি শহরের মেয়রদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন। আগামী ৩০ জুলাই টোকিও থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। তিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও স্থানীয় সরকার মন্ত্রনালয়ের মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। একই সাথে তিনি মনিরামপুরবাসীর দোআ ও আশির্বাদ কামনা করেছেন।

Friday, June 23, 2017

মনিরামপুর উপজেলা ছাত্রলীগের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
মণিরামপুর কণ্ঠ ডেক্স।।

ঐতিহ্যবাহী যশোর জেলা ছাত্রলীগের আসন্ন ১০ জুলাই এর সম্মেলনকে সফল করার লক্ষে মনিরামপুর উপজেলা ছাত্রলীগের আহবায়ক ছাত্রনেতা মোঃ মুরাদুজ্জামান মুরাদ এর সভাপতিত্বে মনিরামপুর উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা জনাব আব্দুল মজিদ। প্রধান অতিথীর বক্তব্যে তিনি বলেন- দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিতে হবে। সরকারের যুগোপযোগী নীতি গ্রহনে শিক্ষা, কৃষি, বিদ্যুৎসহ প্রতিটি সেক্টর দূর্বার গতিতে এগিয়ে চলেছে। দেশ যখন এগিয়ে চলেছে ঠিক তখনি একটি গোষ্টি সরকারকে বেকায়দায় ফেলতে নানা মূখী ষড়যন্ত্রে মেতে উঠেছে। এই গোষ্টিকে ছাত্রলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। বৃহস্পতিবার উপজেলা ছাত্রলীগ আয়োজিত আলোচনাসভা ও ইফতার মাহফিলের প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, যশোর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও মনিরামপুর পৌর মেয়র বিশিষ্ট শিক্ষাবিদ জননেতা জনাব আলহাজ্ব অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামীলীগের সদস্য ও মনিরামপুর উপজেলা চেয়ারম্যান জননেতা জনাব আমজাদ হোসেন লাভলু, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা প্রভাষক মোঃ ফারুক হোসেন,

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ছাত্রনেতা মোঃ আনোয়ার হোসেন বিপুল, মনিরামপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের তরুণ জনপ্রিয় নেতা এডভোকেট বশির আহমেদ খান, বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা বাবু সন্দীপ কুমার ঘোষ, সরকারি এম এম কলেজ ছাত্রলীগের সভাপতি ও যশোর জেলা ছাত্রলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ছাত্রনেতা মোঃ রওশন ইকবাল শাহী, শহর ছাত্রলীগের আহবায়ক ও যশোর জেলা ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মোঃ মেহেদী হাসান রনি, এম এম কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ তৌহিদুর রহমান তৌহিদ, যশোর জেলা ছাত্রলীগের গণশিক্ষা বিষয়ক সম্পাদক মাহমুদ হাসান, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক ফরহাদ হোসেন, ফজলুর রহমান, জামাল হোসেন, সহ ছাত্রলীগের নেতৃবৃন্দ।

Thursday, May 25, 2017

মণিরামপুরে কিশোরের রহস্যজনক মৃত্যু
মণিরামপুর কণ্ঠ ডেক্স।।

মণিরামপুরে হৃদয় দাস (১৭) নামের এক কিশোরের রহস্যজনক মৃত্যু হয়েছে।

বুধবার গভীর রাতে উপজেলার খেদাপাড়া দাসপাড়ায় ফুফুর বাড়িতে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করেছে বলে স্বজনদের দাবি।
হৃদয় দাস একই উপজেলার হোগলাডাঙ্গা গ্রামের বকুল দাসের ছেলে। সে যশোর রেলজংশনের পাশে হরিজনপল্লীতে থাকতো।
এই ঘটনায় বৃহস্পতিবার সকালে হৃদয়ের বাবা বাদী হয়ে মণিরামপুর থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।
খেদাপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইকবাল হোসেন লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।
এসআই ইকবাল জানান, বুধবার সকালে হৃদয় খেদাপাড়া দাসপাড়ায় তার ফুফু বাড়িতে বেড়াতে আসে। রাতে তার ফুফু বাড়ির লোকজন তাকে একা রেখে কাশিমনগর ইউনিয়নের ইত্যা দাসপাড়ায় একটি ধর্মীয় অনুষ্ঠানে যান। রাত দুইটার দিকে বাড়িতে এসে তারা ঘরের ভেতর থেকে দরজা বন্ধ অবস্থায় পান। অনেক ডাকাডাকির পরও হৃদয় দরজা না খোলায় জানলা দিয়ে ভেতরে তাকিয়ে তারা হৃদয়ের লাশ ঝুলতে দেখেন। খবর পেয়ে দরজা খুলে লাশ উদ্ধার করে পুলিশ।
এসআই ইকবাল আরো জানান, হৃদয়ের সঙ্গে পঞ্চম শ্রেণিপড়–য়া একটি মেয়ের বিয়ে ঠিক হয়েছিল। এখন মেয়েটির পরিবার তার সঙ্গে বিয়ে দিতে চাইছে না। এই ক্ষোভে সে আত্মহত্যা করতে পারে বলে তার স্বজনরা ধারণা করছেন।
যশোরে মনিরামপুর উপজেলা যুবলীগের আহবায়ক কমিটি গঠন
মণিরামপুর কণ্ঠ ডেক্স।।

যশোরে মনিরামপুর উপজেলা যুবলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

এতে উত্তম চক্রবর্তী বাচ্চু কে আহবায়ক, শরিফুল ইসলাম রিপন ও মনিরুজ্জামান মিল্টন কে যুগ্ম-আহবায়ক করে কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।

এতে স,ম আলাউদ্দীন, লিয়াকত আলী, জুলফিকার আলী জুলু, পলাশ কুশারি, আব্দুল কুদ্দুস, মঞ্জু, আজিম হোসেন, লিটন হোসেন, শিপন, গাজী আসাদ, ইয়াহিয়া রাজু, শফিকুল ইসলাম(রাজগঞ্জ), মহিদুল ইসলাম, ফিরোজ হোসেন, কালাম, জাকির মেম্বার, তালেব, আইয়ুব পাটোয়ারী কে সদস্য করে মোট ২১ জনকে এই কমিটিতে রাখা হয়।

আগামী ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দিয়েছে সংগঠনের কেন্দ্রীয় কমিটি।

Friday, May 19, 2017

আমি নেতা নই জনগণের সেবক হতে চাই- টিপু সুলতান
মণিরামপুর কণ্ঠ ডেক্স।।

মণিরামপুরের গণমানুষের নেতা, বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য খান টিপু সুলতান বলেছেন, ‘আমি নেতা হতে চাই না, আমি জনগণের সেবক হতে চাই। জনগণের সেবা করার জন্যই আমার জন্ম হয়েছে। আমি জনগণের সেবা করতে চাই। কাউকে কষ্ট দিতে চাই না। যারা আমার ক্ষতি করে, যারা অমানুষ তাদের মনুষত্ব শেখানোর জন্যই আল্লাহ আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন।’ গতকাল শুক্রবার বিকেলে যশোরের মণিরামপুর পৌরশভা চত্বরে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
টিপু সুলতান বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারিতে মণিরামপুরে ঘটে যাওয়া সব ঘটনা আমি নেত্রীকে লিখিত আকারে জানিয়েছিলাম। নেত্রী আমাকে কথা দিয়েছেন, মণিরামপুরের মানুষ যতদিন আমাকে চায়, আমি যতদিন বেঁচে থাকি ততদিন তিনি আমাকে মনোনয়ন দেবেন। আমাকে সেই লক্ষে কাজ করে যেতে পরামর্শ দিয়ে হয়েছে। তিনি বলেন, নেত্রী আমাকে যশোর সদরে মনোনয়ন দিতে চেয়েছিলেন। আমি বলেছিলাম, মণিরামপুরবাসীকে আমি কথা দিয়েছি, সখে-দুঃখে তাদের পাশে থাকব।’ পথসভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক এই সাংসদ আরো বলেন, ‘মণিরামপুরের মানুষ শান্তিতে নেই, তারা কষ্টে আছে। তাদেরকে বিভিন্নভাবে সন্ত্রাস চাঁদাবাজরা কষ্ট দিচ্ছে। মণিরামপুরের মানুষ আমাকে সব কথা জানিয়েছে।’ প্রশাসনকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা জনগণকে কষ্ট দেওয়া এসব এমপি, চেয়ারম্যানদের বেআইনি হুকুম তামিল করবেন না। যদি করেন তাহলে একদিন জনগণের কাছে আপনাদের জবাব দিতে হবে। বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীদের পদচারনায় এসময় পৌরসভা চত্বর কানায় কানায় ভরে ওঠে।
এর আগে শুক্রবার দিনব্যাপী মণিরামপুর পৌরভার বিভিন্ন ওয়ার্ডে মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে গণসংযোগ করেন সাবেক এই সাংসদ।
পৌর কমিশনার গৌর কুমার ঘোষের সভাপতিত্বে ও প্রভাষক মামুনুর রশিদ জুয়েলের পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান এরশাদ আলী, আদম আলী, মোস্তফা কামাল, জামাল উদ্দীন, আমেনা বেগম, ছাত্রনেতা নিশাত কামাল, এসএম রবিউল ইসলাম প্রমুখ। এছাড়া পৌর কাউন্সিলর বাবুল করিম, ইউপি সদস্য সঞ্জয় রাহা, ইসমাইল হোসেন, হারুন-অর-রশিদ, ইসহাক আলী, দেবাশীষ মাষ্টার, কোমল ম-ল প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পথসভা শেষে একটি মিছিল পৌর শহর প্রদক্ষিণ করে।

Thursday, May 4, 2017

কে হচ্ছেন মনিরামপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক
মনিরামপুর কণ্ঠ ডেক্স।।

মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদকের শুন্য পদটি পুরনের জন্য দীর্ঘদিন পর তোড়জোড় শুরু হয়েছে। আর এ পদটি পেতে সংগঠনের তৃনমুল থেকে শুরু করে কেন্দ্রীয় নেতাদের কাছে ধর্না দেয়া শুরু করেছেন অনেক নেতা। অবশ্য এ ব্যাপারে আগামি ৮ মে ঢাকায় আ’লীগের সাধারন সম্পাদকসহ কেন্দ্রীয় অন্যান্য নেতৃবৃন্দের সাথে জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের মতবিনিময় হবার কথা রয়েছে। ফলে উপজেলা আ’লীগের সম্পাদক প্রার্থী হিসেবে আট নেতা এখন কেন্দ্রীয় নেতাসহ বিভিন্ন স্থানে দৌড়ঝাপ শুরু করেছেন। এমনটি জানা গেছে উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতাদের সাথে কথা বলে। অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও এ নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে।
সূত্রে জানাযায়, বিগত ২০১৪ সালের ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হয় মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিল। অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এমপিসহ জেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কাউন্সিল অধিবেশনে উপজেলা আওয়ামী লীগের গঠিত কমিটির শুধুমাত্র দু’টি পদে অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসানকে সভাপতি এবং গোলাম মোস্তফাকে সাধারন সম্পাদক হিসেবে ঘোষনা করা হয়। পরের বছর ২০১৫ সালের ৬ ডিসেম্বর মৃত্যু হয় সাধারন সম্পাদক গোলাম মোস্তফার। গোলাম মোস্তফার মৃত্যুর পর থেকে অধ্যাবধি পর্যন্ত সাধারন সম্পাদকের পদটি রয়েছে শুন্য। ফলে উপজেলা আওয়ামী লীগের কমিটিতে এখন রয়েছেন শুধুমাত্র সভাপতি। এক সদস্যের কমিটির নেতৃত্বে দলটির কার্যক্রম বর্তমান চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। তার ওপর দলের ভেতরেও চলছে বহুমুখি গ্রুপিং। ফলে আওয়ামী লীগের মধ্যে বর্তমান হ-য-ব-র-ল অবস্থা বিরাজ করছে। সম্প্রতি উপজেলা আওয়ামী লীগের সাবেক অধিকাংশ নেতৃবৃন্দ পুনরায় রিকাউন্সিলের মাধ্যমে পুর্নাঙ্গ কমিটি গঠনের দাবি জানিয়ে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর লিখিত আবেদন করেন। আর এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমেও একাধিক সংবাদ প্রকাশিত হয়।
একাধিক নেতার সাথে কথা বলে জানাগেছে মনিরামপুরে এ সংগঠনটির প্রানচাঞ্চল্য ফিরিয়ে আনতে কেন্দ্রীয়ভাবে নেয়া হয়েছে নানা উদ্যোগ। তারই ফলশ্রুতিতে আগামি ৮ মে ঢাকায় দলটির সাধারন সম্পাদক ওবায়দুল কাদেরসহ অন্যান্য কেন্দ্রীয় নেতাদের সাথে মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের মতবিনিময়ের কথা রয়েছে। ওই মতবিনিময় সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদকের শুন্য পদটি পুরনসহ পূর্নাঙ্গ কমিটি গঠনের একটি নির্দেশনা দেয়া হতে পারে বলে একাধিক নেতা জানিয়েছেন। ফলে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদকের পদটি পাবার জন্য প্রায় ডজন খানেক নেতা তৃনমূল থেকে শুরু করে কেন্দ্রীয় নেতাদের সরনাপন্ন হচ্ছেন বলে জানাগেছে। দলটির নেতাকর্মীদের সাথে আলাপ করে জানাগেছে ইতিমধ্যে সাধারন সম্পাদক হতে মাঠে ময়দানে চষে বেড়াচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু। অবশ্য তার বর্নাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার রয়েছে সেই ছাত্র রাজনীতি থেকে। একই প্রত্যাশায় প্রয়াত সাধারন সম্পাদক গোলাম মোস্তফার ছোট ছেলে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা প্রভাষক ফারুক হোসেন দীর্ঘদিন ধরে নেতাকর্মীদের সাথে মিশে রয়েছেন। পিতার পদটি পাবার জন্যে। অবশ্য গোলাম মোস্তফার মৃত্যুর পর ফারুকের প্রতি দলের নেতাকর্মীদের বেশ উদারতা লক্ষ্যণীয়। অন্যদিকে আর এক সাবেক ছাত্রলীগ নেতা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মিকাইল হোসেনও জনসংযোগ অব্যাহত রেখেছেন সাধারন সম্পাদক হবার জন্য। তারও বর্নাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার রয়েছে। এ ছাড়া সাধারন সম্পাদক হতে দৌড়ঝাপ শুরু করেছেন পর পর দুই বার নির্বাচিত উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা যুব মহিলা লীগের সহসভাপতি নাজমা খানম, উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম সম্পাদক গাউসুল মোস্তাক, আবুল কালাম আজাদ, সাবেক সাংগঠনিক সম্পাদক হাশেম আলী, ভোজগাতী ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক। এ ব্যাপারে উপজেলা আ’লীগের বর্তমান সভাপতি পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান বলেন, আগামি ৮ মে ঢাকায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে জেলা ও উপজেলা নেতৃবৃন্দের মতবিনিময় হওয়ার কথা রয়েছে। আশা করা হচ্ছে ওই মতবিনিময় থেকে সব সমস্যা সমাধান হবে।
মনিরামপুরের হাদিউজ্জামান ফয়সাল মধুসূদন ডিবেট ফেডারেশনের সভাপতি নির্বাচিত
মণিরামপুর কণ্ঠ ডেক্স।।

বাংলাদেশের শ্রেষ্ঠ বিতর্ক  সংগঠন(২০১৬), দক্ষিণবঙ্গের একমাত্র  বিতর্ক সংগঠন  মাইকেল মধুসূদন ডিবেট ফেডারেশনেরর (M M D F) এর সভাপতি নির্বাচিত হয়েছেন মনিরামপুরের কৃতি সন্তান মোঃ হাদিউজ্জামান ফয়সাল। তিনি বীর মুক্তিযোদ্ধা মোঃ হাসানুল বারী, (অবঃ) প্রাণী সম্পদ কর্মকর্তা এর একমাত্র পুত্র এবং সরকারি এম এম কলেজের গনিত বিভাগের মেধাবি ছাত্র।

তিনি মনিরামপুর উপজেলা ছাত্রলীগের সদস্য ও খেদাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক হিসেবে দ্বায়িত্বরত আছেন।

দীর্ঘ দিন ধরে তিনি বিতর্কের সঙ্গে জড়িত আছেন। মাইকেল মধুসূদন ডিবেট ফেডারেশনে ২০০৯ সাল থেকে  বিতর্ক নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গৌরবের সাথে কাজ করে চলেছেন। ইতিমধ্যে প্রায় ৭২ টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৫০০ বিতর্ক প্রেমিক ছাত্র -ছাত্রীদের মধ্যে বিতর্ক শিল্পের বীজ বপন করে দিয়েছেন। শুধু যশোর নয় সাতক্ষীরা, ঝিনাইদহ, খুলনা সহ বিভিন্ন জেলায় যুক্তিবাদী একজন তার্কিক যোদ্ধা হিসাবে শিক্ষার্থীদের পরিনত করার জন্য নিরন্তর কাজ করে চলেছেন। তারই ধারাবাহিকতায় ২০১৬ সালে মাননীয় মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এর হাত থেকে তিনি শ্রেষ্ঠ বিতর্ক সংগঠনের স্বীকৃতিস্বরুপ পুরষ্কার লাভ করেন। ইতিমধ্যে এই সংগঠনের জাতীয় পর্যায়ের বিতার্কিক প্রতিযোগীতায় অনেক বার দেশ সেরা, বিভাগ চ্যাম্পিয়ন, একক শ্রেষ্ঠ বক্তা, বিভিন্ন ভার্সিটি চ্যাম্পিয়ন, রানার্সআপ, বিটিভি সেমিফাইনালিস্ট সহ বহু প্রতিযোগীতায় সাফল্যেরর ধারা অব্যহত রেখে চলেছেন। তার স্বপ দক্ষিন বঙ্গের একমাত্র বিতর্ক সংগঠন মাইকেল মধুসূদন ডিবেট ফেডারেশন বির্তকের  জন্য একদিন বাংলাদেশে বিখ্যাত হবে।
এছাড়াও ছাত্রলীগের এই নেতা মাইকেল মধুসুদন ডিবেট ফেডারেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সজিব কুশারী, মনিরামপুর উপজেলা ছাত্রলীগের আহবায়ক মোঃ মুরাদুজ্জামান মুরাদ, যুগ্ম-আহবায়ক ফজলুর রহমান, রোহিতা ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মোঃ সোহাগ হোসেন সহ উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।

Sunday, April 2, 2017

মাস্টার্স শেষ বর্ষের পরীক্ষা আগামী ১৭ই এপ্রিল শুরু
মণিরামপুর কণ্ঠ ডেক্স।।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা আগামী ১৭ এপ্রিল থেকে শুরু হবে। পরীক্ষার পরিবর্তিত সময়সূচি অনুযায়ী এ পরীক্ষা ১৭ এপ্রিল থেকে শুরু হয়ে ১৩ জুন শেষ হবে। আগামী ১৭ এপ্রিল থেকে ২৪ মে পর্যন্ত অনুষ্ঠেয় পরীক্ষাসমূহ প্রতিদিন বেলা ২টা থেকে শুরু হবে এবং পবিত্র রমজান মাসে ২৭ মে থেকে ১৩ জুন তারিখ পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষাসমূহ প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হবে।